নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ৮ম আসরের পর্দা উঠেছে (শুক্রবার) আজ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে হোম অফ ক্রিকেট মিরপুরে মিনিস্টার ঢাকার মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স।
দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য খুলনা টাইগার্সকে ১৮৪ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা বেধে দিয়েছে মিনিস্টার ঢাকা।
মিরপুরে চলতি আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স দলপতি মুশফিকুর রহিম। টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদের ব্যাটে চড়ে শুভসূচনা পায় মিনিস্টার ঢাকা। উদ্বোধনী জুটিতে এই দু’জন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৬৯ রান।
৪১ করে রান আউটে কাটা পড়ে শেহজাদ ফিরে গেলেও, তামিম তুলে নিয়েছেন চলতি আসরের প্রথম অর্ধশতক।তামিম, শেহজাদ ও রিয়াদের ব্যটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে মিনিস্টার ঢাকা। ঢাকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান আসে তামিমের ব্যাট থেকে। এছাড়া শেহজাদ (৪১) ও রিয়াদের ব্যাট থেকে আসে ৩৯ রান।
খুলনার হয়ে বল হাতে কামরুল ইসলাম রাব্বির শিকার ২ উইকেট। জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে খুলনা টাইগার্স।
