নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্রথম অর্ধশতক এসেছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের ব্যাটে চড়ে।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে চলতি ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম। ৭ চারে ৪১ বলে আসরের এবং নিজের ব্যক্তিগত প্রথম অর্ধশতক তুলে নেন তামিম।
বড় ইনিংস খেলার আভাস দিয়েও অর্ধশতকের পর ইনিংস আর বড় করা হয়নি তামিমের। ৫০ ফেরনোর পরের বলে কামরুল ইসলাম রাব্বির বলে নাভিন-উল হকের হাতে তালুবন্দি হয়ে ফিরে গেছেন তামিম।
