নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
নির্ধারিত সময়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসর। দিনের প্রথমে ম্যাচে বরিশাল- চট্টগ্রাম লড়াইয়ের পর এবার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
একনজরে দু’দলের মূল একাদশঃ
মিনিস্টার ঢাকাঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল।
খুলনা টাইগার্সঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভিন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।
