নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে হইচই পড়ে গিয়েছিল। তবে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ হাতছাড়া করেছে সিরিজ জয়ের সুযোগ। সেই সাথে কি ঐতিহাসিক জয়ের উদযাপন ও কিছুটা মলিন হলো।
এমন দাপুটে পারফরম্যান্স শেষে দেশে ফেরা বাংলাদেশ দল বিমানবন্দরে ছিল সাধারণভাবেই। দেশে ফিরেই সেখানে গণমাধ্যমে কথা বলেছেন মুমিনুল। দেশের জন্য সাফল্য বয়ে আনতে পেরেই খুশি তিনি।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন,’‘যে প্রশ্নটা করেছেন এটা বিতর্ক তৈরি করার মতো প্রশ্ন। আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না, দেশের জন্য খেলি। পেশাদার ক্রিকেটার হিসেবে কে আসল না আসল এভাবে চিন্তা করি না।’’
এ সময় লাল বলে ক্রিকেটারদের প্রস্তুতি নিয়েও কিছুটা অসন্তুষ্ট হন মুমিনুল
তিনি বলেন,’‘এটা আমার বলার দরকার নেই। সব সময় কিন্তু লাল বলের অনুশীলন হয়। ট্যুরের আগে আপনি কিন্তু আমাকে একদিনও মিরপুরে দেখেননি। কিন্তু আমি সাকিব ভাইয়ের একাডেমিতে নিয়মিত অনুশীলন করেছি। যে যার প্রস্তুতি নিয়ে রাখে।’’
দ্বিতীয় ম্যাচে অবশ্য কিউইরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়েছে। মুমিনুল দেশেও খেলতে চান স্পোর্টিং উইকেটে। তবে সেই সাথে বিদেশে খেলার আগে ভয় কাটানোই বেশি জরুরী বলে মনে করেন তিনি।
মুমিনুল বলেন,’‘অবশ্যই স্পোর্টিং উইকেট দরকার। তবে শুধু এটা হলেই হবে না, বিদেশে খেলতে গেলে মাইন্ড সেটআপ খুবই গুরুত্বপূর্ণ। যেমন নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার আগে যদি ভাবি- নিউজিল্যান্ডে খেলতে যাব, কি না কি হবে- এভাবে ভাবলে হবে না। এখানে শরীরা ভাষা, ইতিবাচক থাকাটা গুরুত্বপূর্ণ।’’
