দর্শক ছাড়াই শুরু হচ্ছে আসন্ন বিপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শেষ পর্যন্ত দর্শক ছাড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্ট চলাকালে করোনা পরিস্থিতির পরিবর্তন হলে দর্শকদের প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

দুই বছরের বিরতি কাটিয়ে বিপিএল মাঠে গড়াচ্ছে, যখন দেশব্যাপী করোনার সংক্রমণ নতুন করে বেড়েছে। করোনার বিস্তার রোধে সরকার থেকে যে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে, তা মানতে হলে বিপিএলে দর্শক অনুমোদন দেওয়ার সুযোগ নেই।
বিসিবি তাই সিদ্ধান্ত নিয়েছে, দর্শক ছাড়াই শুরু করা হবে বিপিএল।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবির শীর্ষস্থানীয় কর্মকর্তা ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক বলেন,’‘সরকারের বিধিনিষেধ পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিকভাবে কোনো দর্শক অনুমোদন করব না। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টাতে পারি সরকারের সাথে আলাপ করে। তখন দুই ডোজ করোনা টিকা দেওয়া ছাড়া কেউ মাঠে ঢুকতে পারবেন না। যদি দর্শক অনুমোদন করি, তাহলে দুই ডোজ টিকার সনদ দেখে অনুমোদন দিব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »