নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ ইন্ডিপেন্ডেন্স কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিসিবি দক্ষিণাঞ্চলকে সহজেই হারিয়ে শিরোপা জিতে নিয়েছে তারা।
ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ের কারণেই ম্যাচ সহজ হয়ে গেছে বলে জানান তিনি।
মোসাদ্দেকের মতে,’‘চাপ ছিল। আমি ছিলাম, আল আমিন খুব ভালো ব্যাটিং করেছে। মিজান ভাই ভালো ব্যাটিং করেছে শুরুতে। উনি ম্যাচের একটা ফ্লো এনে দিয়েছিলেন। আমি আর আল আমিন ধরে রাখতে পেরেছি শেষ পর্যন্ত, যার ফলে ম্যাচটা ইজি হয়ে গেছে।’’
বিসিএলে এতটা ভালো পারফরম্যান্সের পরেও এখনই জাতীয় দল নিয়ে ভাবতে চাইছেন না মোসাদ্দেক। জাতীয় দলের বিষয়ে তিনি ছেড়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের কোর্টে।
জাতীয় দল প্রসঙ্গে মোসাদ্দেক জানান,’‘এটা আমার ওপর না। এটা ম্যানেজমেন্টের ওপর। আমার কাজ হচ্ছে পারফরম্যান্স করা। আমার জায়গা থেকে যতটুক করার আমি চেষ্টা করছি।”
