নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়দিন আগেই জেমস অ্যান্ডারসনকে কটাক্ষ করেছিলেন মাইকেল ভন। এমনকি অ্যাশেজ সিরিজের পর অ্যান্ডারসনকে ইংল্যান্ড দল থেকে বাদ দেয়ার কথাও বলছিলেন সাবেক এই অধিনায়ক। এবার সেই সমালোচনার জবাব দিলেন অ্যান্ডারসন।
‘অ্যান্ডারসন ইংল্যান্ড দলে থাকা মানে রুমে একটি বড় হাতি থাকা’- রসিকতা করে এমন মন্তব্য করেছিলেন ভন। সমালোচনার জবাবে ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন জানালেন, কোচ এবং অধিনায়কের চাওয়াতেই এখনো দলে আছেন তিনি।
ডেইলি টেলিগ্রাফের একটি কলামে অ্যান্ডারসন লিখেন,”আমি পড়েছি, আমার ভবিষ্যৎ নাকি রুমে হাতি থাকার মতই। এটা অবশ্যই রুমে হাতি থাকার মতো নয়। কেননা অধিনায়ক ও কোচ খুব ভালো করেই জানে আমি কীভাবে চিন্তা করি। তারা আমাকে তাদের ভাবনাও বলেছে।”
তিনি আরো বলেন,”কোচ ও অধিনায়কের সঙ্গে এটা নিয়ে খোলামেলা কথা বলেছি। তারা আমাকে দলে চায়। সেক্ষেত্রে ঘরে কোনো হাতি নেই! আমি গত সপ্তাহেই লিখেছি যে, সবার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে। অ্যাশেজে বাজেভাবে হারলে এটা হবেই।”
