মুলতান সুলতানসের বোলিং কোচের দায়িত্বে গিবসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ওটিস গিবসন। তবে কিউইদের মাটি থেকে ফেরার আগেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের পেস বোলিং ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মুলতান সুলতানস।

এর আগে দুই বছরের চুক্তিতে ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। চুক্তি অনুযায়ী চলতি জানুয়ারিতে মেয়াদ শেষ হচ্ছে তার। তার সঙ্গে চুক্তি নবায়ন করবে কিনা তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও কিছু জানায়নি।

এদিকে বিবৃতিতে মুলতান জানায়, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হেড কোচ এবং বাংলাদেশ ও ইংল্যান্ডের সাবেক পেস বোলিং কোচ মুলতান সুলতানসের পেস বোলিং ও সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »