নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেও দ্বিতীয় দিন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী স্পিন কোন রঙ্গনা হেরাথ। অবশ্য তিনি প্রথম দিনের প্রচেষ্টার জন্য কৃতিত্ব দিয়েছেন পেসার ও স্পিনারদের।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনে কিউইদের জড়ো করা রান প্রায় চারশ ছুঁইছুঁই। যে কারণে বাস্তবতা বলছে, এই টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীন। অন্তত ফের জয়ের আশা করাটা বেশ কঠিনই বটে।
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। তিনি বলেন,’‘সত্যি বলতে, দিনটি আমাদের জন্য ভালো ছিল না। তবে সব মিলিয়ে কৃতিত্ব দিতে হবে টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে। তারা খুব ভালো ব্যাট করেছে।’’
সারা দিনে বাংলাদেশ মাত্র একটি উইকেটের পতন ঘটাতে পারলেও বাংলাদেশ পেসার ও স্পিনারদের প্রশংসা করতে ভুলেননি হেরাথ।
তিনি বলেন,’‘ছেলেরা, বিশেষ করে ফাস্ট বোলাররা শতভাগ দিয়েছে, স্পিনাররাও। আমি নিশ্চিত, এই ছেলেরা কালকে ঘুরে দাঁড়াবে এবং তারা নিজেদের সেরাটা দেখাবে।”
