জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বিসিবি নর্থ জোন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

দারুন এক জয় দিয়ে বিসিবি ইন্ডিপেন্ডেন্স কাপ শুরু করেছে বিসিবি নর্থ জোন। বোলিং-ব্যাটিংয়ে দারুন সুবাদে বিসিবি সাউথ জোনকে ৮ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় তারা।

রোববার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৬২ রানে অলআউট হয় সাউথ জোন। টার্গেট দেওয়া রান তাড়া করতে নেমে তিন হাফ সেঞ্চুরির উপর ভড় করে ১১৪ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় নর্থ জোন। যদিও, শুরুটা ভালো ছিল না নর্থ জোনের। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তানজীদ হাসান তামিম আউট হন মাত্র ৪ রানে। এরপর ম্যাচের হাল ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাঈম ইসলাম। এই দুজনরে জুটিতে শুরুতে উইকেট হারানোর পজিশনটা একটু পাকাপোক্ত করে নর্থ জোন।

পেসার কামরুল ইসলাম রাব্বিকে ডিপ এক্সট্রা কাভারে দারুণ চারে ৪৯ বলে ফিফটি তুলে নেন ইমন। এরপর মাত্র ১ রান যোগ করে রাব্বির বলে এলবিডব্লুর ফাদে পড়ে তিনিও আউট হন। ইমনের আউটে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি। ৬৭ বলে ৭ চারে হাফসেঞ্চুরির দেখা পান তিনি। পরবর্তীতে ৮৪ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন নাঈম।

এদিকে, মার্শাল ৪১ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন। দুজনের জুটি থেকে আসে ৬৬ রান। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী ও রাব্বি। এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে সাউথ জোন। খেলার হাল ধরার চেষ্টা করেছিলেন পিনাক ঘোষ-তৌহিদ হৃদয়। ৭৬ বলে ৪৭ রান করে নাঈম ইসলামের বলে বোল্ড হয়ে পিনাক সাজঘরে ফিরলে ছন্দপতন ঘটে বিসিবি সাউথের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তৌহিদ দারুণ ব্যাটিং করে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, তবে সঙ্গে কাউকে পাননি। ৭৭ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। ১৭ রান করে অপরাজিত ছিলেন নাহিদুল ইসলাম।

বিসিবি নর্থের হয়ে ৩টি করে উইকেট নেন শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »