নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজস্ব প্রতিবেদক
ক্রাইস্টচার্চে সিরিজিরে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটা নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ হতাশায় শেষ হয়েছে বাংলাদেশের। পুরো দিনটাই আধিপত্য দেখিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিং করতে নেমে অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে রান পাহাড়ের দিকেই এগোচ্ছে কিউইরা। এই ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশকে। কুঁচকির চোটে এই ম্যাচ খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। প্রথম টেস্টে আঙুলে চোট পাওয়ায় ওপেনার মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে নাঈম শেখের।
হেগলে ওভালে কাঙ্খিত টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমে সুবিধা আদায় করতে পারেনি এবাদত-শরিফুল-তাসকিনরা। প্রথম টেস্টে ভালো করা পেসাররা যেন দ্বিতীয় টেস্ট নিজেদের হারিয়ে ফেলে। নবম ওভারের দ্বিতীয় বলে শরিফুলের বলে এলবিডব্লু হন টম ল্যাথাম। তবে রিভিউ নিয়ে রক্ষা পান তিনি। একই ওভারের পঞ্চম বলে আবারও এলবিডব্লু হন ল্যাথাম। এবার রিভিউ নিয়ে রক্ষা পান কিউই অধিনায়ক।
এরপর কিউই ব্যাটারদের আর কোনো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি টাইগার বোলাররা। প্রথম সেশনের পুরোটা সময় অধিপত্য দেখায় নিউজিল্যান্ড। ৬৫ বলে ফিফটি তুলে নেন ল্যাথাম। বিনা উইকেটে ৯২ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় সেশনেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৯৮ বলে ফিফটি তুলে নেন আরেক ওপেনার উইল ইয়ং। ওপেনিং জুটিটাও একশ ছাড়ায়। তবে ফিফটি করার পর ইনিংসটাকে বড় করতে পারেনি ইয়ং। ৫৪ রান করে শরিফুল ইসলামের বলে আউট হলে ভাঙ্গে ১৪৮ রানের উদ্বোধনী জুটি। অন্যদিকে ল্যাথাম সেঞ্চুরির কাছে চলে যান। ১৩৩ বলে টেস্ট ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি তুলে নেন। ১ উইকেটে ২০২ রানে চা বিরতিতে যায় নিউজিল্যান্ড।
তৃতীয়ও আরও বেশি আধিপত্য দেখায় কিউইরাও। দ্বিতীয় উইকেট জুটিটাও একশ ছাড়ায়। ডেভন কনওয়ে ৮৩ বলে ফিফটি তুলে নেন ফিফটি। অন্যদিকে সেঞ্চুরিটাকে দেড়শ রানে পরিণত করেন ল্যাথাম। পাশাপাশি দ্বিতীয় উইকেট জুটিও দেড়শ ছাড়িয়ে যায়। এই দুই ব্যাটারের কাছে অসহায় হয়ে পড়ে টাইগার বোলাররা। নিউজিল্যান্ডের স্কোরও তিনশ ছাড়িয়ে যায়। কনওয়ে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন। অন্যদিকে ডাবল সেঞ্চুরি কাছে চলে যান ল্যাথাম। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকেই দিনের খেলা শেষ করেন করওয়ে। ডাবল সেঞ্চুরি থেকে ল্যাথাম ১৬ রান দূরে রয়েছে। এই দুই জনের ২০১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। দিন শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৩৪৯ রাান। ল্যাথাম ১৮৬ ও করওয়ে ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
