প্রায় ১৬ বছর পর টেস্টে নেই পঞ্চপাণ্ডবের কেউ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দ্বিতীয় টেস্টে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে বল করছে বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে নেই পঞ্চপাণ্ডবের কেউ। প্রায় ১৬ বছর পর টেস্টে এমন ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ দল।

চোটের জন্য সিরিজ নির্ধারণী টেস্টে অনিশ্চিত মুশফিকুর রহিম, তা জানা গিয়েছিল আগেই। টস জিতে যখন মুমিনুল বোলিং বেছে নিলেন, তখন জানা গেল খেলছেন না মুশফিক। অর্থাৎ পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ!

প্রায় ১৬ বছর আগে সর্বশেষ ঘটেছিল এমন ঘটনা। সেবার মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে ছাড়া টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া ঐ টেস্টে ছিলেন না পঞ্চপাণ্ডবের কোনো সদস্য।

টানা ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে চলেছে এমন ধারাবাহিকতা। এরপর টাইগারদের গত নিউজিল্যান্ড সফরে অবসান ঘটে এই পথচলার। অবশেষে আরও একটি নিউজিল্যান্ড সফর দিয়ে অবসান ঘটল এই ধারাবাহিকতারও। এই যাত্রায় টেস্টে থামল একাদশে পঞ্চপাণ্ডবের কারো না কারো খেলার ১৬ বছরের পথচলা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »