ফুরফুরে মেজাজে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাউন্ট মঙ্গানুইয়ে স্বপ্নের জয় তুলে নেওয়ার পর ক্রাইস্টচার্চে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল এখানেই খেলবে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ইতিমধ্যে প্রথম টেস্ট জিতে ৮ উইকেটের জয়ে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

আগামী রবিবার (৯ জানুয়ারি) থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচের উদ্দেশে দুই দলই পাড়ি জমিয়েছে নতুন ভেন্যুতে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে পাড়ি দেওয়ার সময় সব ক্রিকেটারকে চনমনে ও উচ্ছ্বসিত দেখা গেছে।

দলের ট্রেনার নিকোলাস ট্রেভর লি জানান, ক্রাইস্টচার্চের বিমানে চেপে বসার আগে পেসাররা জিম সেশন করেছেন মাউন্ট মঙ্গানুইয়ে। শুক্রবার (৭ জানুয়ারি) থেকে শুরু হবে দ্বিতীয় টেস্টের আনুষ্ঠানিক অনুশীলন।

নিকোলাস ট্রেভর লি বলেন,”দল ক্রাইস্টচার্চে পৌঁছেছে। গতকালের ফলাফল ও খেলোয়াড়দের চেষ্টা নিয়ে দলের সবাই অনেক খুশি। আগামী দুই দিনে পরের টেস্টের জন্য প্রস্তুত হতে হবে। ফ্লাইটের আগে ফাস্ট বোলাররা জিম করেছে। কাল সবাইকে প্রস্তুত করে তোলার কাজ করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »