নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে আজ ভোরে দেশেও ফিরেছেন তিনি। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে এই বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশে পা রাখেন।
৯ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টটি। এবার সব গুঞ্জন উড়িয়ে টুর্নামেন্টে অংশ নিতে দেশে ফিরলেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। এবার ৫০ ওভারের এই টুর্নামেন্টে অংশ নিয়ে আসন্ন সিরিজগুলোর জন্য প্রস্তুত হবেন তিনি।
সাকিব কখন যোগ দেবেন দলে সঙ্গে এখনো চূড়ান্ত হয়নি। ওয়ালটন টিমের ম্যানেজার মিলটন আহমেদ বলেন,”সাকিব আজ ভোরে দেশে এসে পৌঁছেছে। আমাদের সঙ্গে কথা হয়েছে। এখন সে ঘুমাচ্ছে। টিমের সঙ্গে কখন যোগ দেবে সে দ্রুতই তা জানাবে।”
