এবাদতকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর আবেগঘন বার্তা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টানা ১৭ টেস্ট ঘরে মাঠে অপরাজিত ছিল কিউইরা।
তবে সেই অসাধ্য সাধন করে তাসমান পাড়ে জয়ের নিশানা পেয়েছে টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পেসার এবাদত হোসেন। কিউইদের দ্বিতীয় ইনিংসে একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। ম্যাচে সবমিলিয়ে মোট ৭ উইকেট নিয়েছেন তিনি। গড়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো পেসার হিসেবে বিদেশের মাটিতে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হওয়ার কীর্তি।

ভলিবল খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে ক্রিকেটার হিসেবেই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন একাদত। টাইগার পেসারের এমন কৃতিত্বে তাই আলাদা আনন্দের জোয়ার বইছে বিমান বাহিনীর শিবিরেও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবাদত হোসেনকে নিয়ে বিমান বাহিনীর প্রধানের পক্ষে থেকে দেয়া এক আবেগঘন বার্তায় বলা হয়েছে, সেখানে বলা হয়েছে,”এবাদত হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য। বাংলাদেশ বিমান বাহিনীর যথাযথ পৃষ্ঠপোষকতার ফলাফল আজকের ক্রিকেটার ইবাদত। তার দাপুটে বোলিংয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম টেস্ট জয়।”

সেখানে আরও বলা হয়,”এবাদত হোসেন বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের একজন গর্বিত সন্তান। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বাংলাদেশ দলের পাশাপাশি এবাদত হোসেনকেও তার অসাধারণ কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।”

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »