ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে নাঈম শেখের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আঙুলের চোটের কারণে চলতি টেস্ট ও ক্রাইস্টচার্চ টেস্টের দল থেকে ছিটকে গেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়ের ইনজুরিতে এবার কপাল খুলেছে আরেক ওপেনার নাঈম শেখের। ইনজুরির কারণে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে পড়া জয়ের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। সবকিছু ঠিকঠাক থাকলে ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে নাঈম শেখের।

কিউইদের বিপক্ষে চলতি টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পায় মাহমুদুল হাসান জয়। আঙুলের চোটের মাত্রা এতটাই তীব্র ছিল যে, শেষ পর্যন্ত ৩ সেলাই পড়েছে জয়ের হাতে। জয়ের চোটের সর্বশেষ অবস্থা অনুযায়ী জানা যায় অন্তত ৭-১০ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার ফলে ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের খেলা হচ্ছে না সেটা একপ্রকার নিশ্চিত।।

জয়ের চোটের কারণে প্রথমবারের মতো সাদা পোশাকে অভিষেক হতে যাচ্ছে নাঈম শেখের। ক্রাইস্টচার্চ টেস্টে নাঈমের অভিষেক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

গণমাধ্যমকে বাশার জানানঃ নাঈম শেখ তো তৃতীয় ওপেনার হিসেবেই গেছে। জয়ের ব্যাপারে যতটুকু শুনেছি দ্বিতীয় টেস্টেও ওর খেলা অনিশ্চিত। জয় না খেললে খুব সম্ভবত ও-ই খেলবে।’

রঙ্গিন পোশাকের নিয়মিত মুখ নাঈম শেখ এর আগে জাতীয় দলের জার্সিতে ৩২ টি-টুয়েন্টি ও ২ ওয়ানডে ম্যাচ খেলেছেন। ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে নাঈমের অপেক্ষা এবার সাদা পোশাক অধ্যায়ের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »