নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাউন্ট মঙ্গানুই টেস্টে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েছেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। চতুর্থ দিনের খেলা শেষে জানা গেলো, জয়ের আঙুলে তিনটি সেলাই পড়েছে। ফলে এই টেস্টে আর খেলা হচ্ছে না জয়ের।
এই ইনজুরির কারণে ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে জয়কে। যার ফলে চলমান টেস্ট তো বটেই, ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টেও জয়ের খেলা অনিশ্চিত। তার ইনজুরির ব্যাপারে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।
এক ভিডিও বার্তায় টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র বলেছেন,”মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ওর আঙুলে একটি ইনজুরি হয়েছে। তার তিন ও চার নম্বর আঙুলের মাঝে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন তিনি সেটাকে সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭- ১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ওষুধ দিয়ে দেয়া হয়েছে।”
