ফাইনালে মিঠুনের ব্যাটে ডাবল সেঞ্চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নবম বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর ফাইনাল ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে বিসিবি দক্ষিনাঞ্চলের বিপক্ষে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। সদ্য সমাপ্ত এনসিএলে ভালো করতে না পারলেও বিসিএলে এবারের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

ফাইনালে জাকির হাসানের শতকের পর হাসান মুরাদের পাঁচ উইকেট শিকারে ৩৮৭ রানে সাউথ জোন অল আউট হয়। জবাবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে গতকাল বিকেলে ১৪৭ বলে চলতি আসরে নিজের দ্বিতীয় শতক তুলে নেন তিনি। শুভাগত হোমের সাথে পঞ্চম উইকেটে ২৮৩ রানের জুটি গড়েন তিনি।

আজ সকালে ১১৬ রানে আউট হন শুভাগত। এরপর জাকের আলী অনিককে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে দারুণ জুটির মধ্য দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতক তুলে নেন মিঠুন।
শেখ মেহেদী হাসানের বলে লং-অনে সিঙ্গেল নিয়ে ২৮৭ বলে ২০০ রানের দেখা পান মিঠুন, ২৭ চার ও ৩ ছক্কার মার রয়েছে তার এই ইনিংসে।

উল্লেখ্য টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ এবং জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »