নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচের প্রথম দিনটা ব্যাটার আর বোলারদের সমান আধিপত্যে কেটেছে। আজ ম্যাচের প্রথম দিনে বিসিবি সাউথ জোনের এনামুল হক বিজয় ও পিনাক ঘোষের ভালো ব্যাটিংয়ের দিনে ভালো ওয়ালটন সেন্ট্রাল জোনের হাসান মুরাদ ভালো বোলিং করেছেন। শেষ দিকে জুটি গড়ে সাউথ জোন আবারও ঘুড়ে দাঁড়ায়। এভাবেই কাটে বিসিএল ফাইনালের প্রথম দিনটা। বিসিএলের সব রাউন্ডে খেলা চারদিনের হলেও ফাইনাল ম্যাচটি পাঁচ দিনের হচ্ছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কুয়াশার কারণে নির্ধারতি সময়ের অনেক পরে খেলা শুরু হয়। টস জিতে বিসিবি সাউথ জোনকে ব্যাটিংয়ে পাঠায় ওয়ালটন সেনট্রাল জোন। তবে আগে বোলিং করার সুযোগটা নিতে পরেনি সেন্ট্রাল জোন। সাউথ জোনের দুই ওপেনার এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ প্রথম সেশনটা দেখেশুনে পার করেন। মধ্যাহ্ন বিরতির আগে স্কোর বোর্ডে বিনা উইকেটে ৮৬ রান করে সাউথ জোন। বিরতির পরও ভালো শুরুর ধারাবাহিকতা ধরে রাখেন বিজয় ও পিনাক। পিনাক অর্ধশতকের দেখা পান। পিনাকের পর অর্ধশতক পূর্ণ করেন বিজয়ও। আর এতে উদ্বোধনী জুটিটাও একশ ছাড়িয়ে যায়। ৬৫ রান করা পিনাককে আউট করে ১৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন হাসান মুরাদ। এরপর আবশ্য ছন্দ পতন হয় সাউথ জোনের ইনিংসে। দলীয় ১৬২ রানে অমিত হাসান ১০ রান করে আবু হায়দার রনির বলে আউট হন।
অমিতের বিদায়ের পরের ওভারেই ৭৬ রান করে বিজয় মুরাদের দ্বিতীয় উইকেটের শিকারে পরিণত হন। রানের খাতা খোলা আগে তৌহিদ হৃদয় হলে ১৬৩ রানে ৪ উইকেটে হারিয়ে চাপে পড়ে সাউথ জোন। এরপর মেহেদি হাসান ৯ রান করে আউট ১৮১ রানে ৫ উইকেট হারিয়ে বিসিবি সাউথ জোনের চাপটা আরও বেড়ে যায়।
ষষ্ঠ উইকেট জুটিতে জাকির হাসান ও অধিনায়ক ফরহাদ রেজা দলের এই চাপটা সামাল দেওয়ার চেষ্টা করেন। এই দুইজনের ব্যাটেই চাপে পড়া সাউথ জোন কিছুটা চাপ মুক্ত হয়। পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে দিনের বাকিটা সময় অনায়েসেই পার করে দেন জাকির ও ফরহাদ। ৮০ রানে জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন তারা। দিন শেষে প্রথম ইনিংসে বিসিবি সাউথ জোনের সংগ্রহ ৫ উইকেটে ২৬১ রান। জাকির ৪৪ ও ফরজাদ ৪৬ রানে অপরাজিত আছেন।
