নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লিটন সঙ্গে শতরানের জুটি মুমিনুলের। হাফ সেঞ্চুরি পেয়েছেন মুমিনুলকে দারুণভাবে সঙ্গ দেয়া লিটন। সাদা পোশাকে দারুণ সময় কাটছে লিটনের তারই ধারাবাহিকতাই নতুন বছরের শুরুটাও হলো দারুণভাবে।
তৃতীয় দিনে শুরু থেকেই সাবলীয় ব্যাটিং করা এই উইকেটকিপার ব্যাটার হাফ সেঞ্চুরি পেয়েছেন ৯৩ বলে। পুরো ইনিংসে খেলেছেন চোখ জুড়ানো সব শট। প্রথম সেশনে জয় এবং মুশফিককে হারালেও দ্বিতীয় সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের।
যেখানে ২৬ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুলেছেন লিটন-মুমিনুল। চা বিরতি থেকে ফিরে মাউন্ট মঙ্গানুই টেস্টে লিড নেয় বাংলাদেশ। পরে ব্যাটিং করে এশিয়ার বাইরে প্রথমবার লিড নিলো টাইগাররা। যেখানে সবচেয়ে বড় অবদান রেখেছে মুমিনুল-লিটনের ১৫০ রানের জুটি।
