জয়কে দেখে মনেই হয়নি সে জাতীয় দলে নতুন: মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অভিষেকে ঢাকা টেস্টে আলো ছড়াতে ব্যর্থ হয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এসে ঠিকই হেসেছে জয়ের ব্যাট। অচেনা কন্ডিশন সঙ্গে বাউন্সি এক উইকেটে ট্রেন্ট বোল্ট-টিম সাউদিদের বিপক্ষে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ২১১ বলে ৭০ রান করে অপরাজিত আছেন জয়।

গেল বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক আঙিনায় অভিষেক হয় জয়ের। তবে ক্যারিয়ারের প্রথম টেস্টে ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি এই তরুণ। কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে ঠিকই নিজের শক্তিমত্তার প্রমাণ দিয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।

দ্বিতীয় দিন শেষে ফলো-অন এড়ানোর সঙ্গে এই তরুণের ব্যাটে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে আসা দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, জয়ের ব্যাটিং দেখে মনেই হয়নি সে জাতীয় দলে নতুন।

মিরাজ বলেন,”আমরা যখন প্রথমে শুরু করেছিলাম আমাদের ৫ উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। জুটি খুব ভালো হয়েছে। জয়-শান্ত যে জুটি করেছে আলহামদুলিল্লাহ। আমাদের দলের জন্য খুব ভাল হয়েছে। দেখেন বেশ কিছুদিন ধরে আমাদের উপর থেকে কোন জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দিবে। এখনো আমাদের অনেক কিছু বাকি আছে। আমাদের প্রক্রিয়ার মধ্যে খেলতে হবে।অবশ্য অনেক ভালো। ইতিবাচক দিক। জয় অনেক ভালো ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। ও খুব ভাল মানিয়ে নিয়েছে। আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। ওখানে ভাল খেলেছে, ঘরোয়াতে ভাল খেলে এসেছে জাতীয় দলে। ওর মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে। দলের জন্য ভালো হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »