বাংলাদেশের লড়াকু পারফরম্যান্সের প্রশংসায় বিশপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাউন্ট মঙ্গুনুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লড়াই রোমাঞ্চিত ইয়ান বিশপ। ব্যাটে-বলে সমানতালে দুদিন ধরে টাইগারদের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। যদিও ম্যাচের তৃতীয় দিন ঘুরে দাঁড়াবে কিউইরা, এমনটাই বিশ্বাস জনপ্রিয় এই ধারাভাষ্যকারের।

ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে অলআউট করে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। দিন শেষে টাইগারদের সংগ্রহ দুই উইকেটে ১৭৫ রান।

এক টুইট বার্তায় বিশপ লিখেন,”কোনো ফলাফল আসবে কিনা এই ব্যাপারে নিশ্চয়তা নেই। তবে বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটে দারুণ লড়াকু দুটি দিন গেলো। যদিও নিউজিল্যান্ড তৃতীয় দিন আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে। দারুণ লড়াই।”

কিউই বোলারদের একেবারেই সুযোগ দেননি তরুণ ওপেনার জয়। নেইল ওয়েগনার জয়কে লক্ষ্য করে একের পর পর বাউন্সার ছুঁড়ে দিতে থাকেন। আর সবগুলো বলই দারুণ ভঙ্গিমায় খেলেছেন জয়। টেস্ট ক্রিকেটের সব ব্যাকরণ রপ্ত করে বেশ ভালোভাবেই জবাব দিয়েছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »