নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভন কনওয়ে। এই টপঅর্ডার ব্যাটরকে ১২২ রানে সাজঘরে ফিরিয়েছেন মুমিনুল হক। প্রথম দিনে কিউইদের সেরা পারফর্মার এই বাঁহাতি ব্যাটার। তারপরও দিন শেষে সন্তুষ্ট হতে পারছেন না তিনি।
মুমিনুলের মতো একজন অনিয়মিত বোলারের বিপক্ষে নিজের উইকেট হারানোতেই যেন তার সব আক্ষেপ। এদিন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের সুইং সামলাতে বেশ খানকিটা হিমশিম খেতে হচ্ছিলো টম লাথাম এবং উইল ইয়ংকে।
দলের বিপর্যয়ে মাটি কামড়ে উইকেটে পড়ে থাকা বাঁহাতি এই ব্যাটার সেঞ্চুরি তুলে নিয়ে উল্টো বাংলাদেশকে অস্বস্তিতে রাখেন। শেষ পর্যন্ত তিনি সাজঘরে ফিরিছেন ২২৭ বলে ১২২ রানের দারুণ এক ইনিংস খেলে।
প্রথম দিনের খেলা শেষে কনওয়ে বলেন,”সত্যিই হতাশাজনক। চেয়েছিলাম ইনিংসটা আরও বড় করতে। কিন্তু ভাবিনি এমন একজন বোলারকে উইকেট ছুড়ে দিব যে নিয়মিত বোলার না, এটা হতাশার বটে।”
