সেঞ্চুরিয়ান কনওয়েকে ফেরালেন মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম উইকেট পতনের পর দারুণভাবে জুটি গড়ে তোলেন ডেভন কনওয়ে এবং ইয়ং। শুরুর দিকে বাংলাদেশি বোলারদের বিপক্ষে সাবধানী ব্যাটিং করলেও সময় যত গড়িয়েছে ততই রান তোলায় মনোযোগ দিয়েছেন তারা দুজন। মধ্যাহৃ বিরতিতে যাওয়ার আগে  ১ উইকেটে ৬৬ রান সংগ্রহ করে কিউইরা।

মধ্যাহৃ বিরতি থেকে ফিরে হাফ সেঞ্চুরি পূরণ করেন কনওয়ে। মেহেদি হাসান মিরাজের বলে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরে ১০১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া ইয়ংও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা।

 

তবে হাফ সেঞ্চুরি করার পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। এরপর সেঞ্চুরি তুলে নেওয়া ডেভন কনওয়ে আউট হয়েছেন অধিনায়ক মুমিনুলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »