নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই দলে জায়গা পাননি ক্রিস গেইল।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচক প্যানেল বরখাস্ত হওয়াই কোচ ও অধিনায়কের নেতৃত্বে নির্বাচন করা হয়েছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দল। এই দলে জায়গা পাননি ইউনিভার্সাল বস গেইল।
মূল দলের পাশাপাশি ওয়ানডে সিরিজের জন্য দুই জন এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য তিন জন সংরক্ষিত খেলোয়াড় রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দলে থাকলেও আয়ারল্যান্ড সিরিজের নেই ফ্যাবিয়ান অ্যালেন ও ড্যারেন ব্রাভো।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড : কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামারহ ব্রুকস, রস্টন চেজ, জেসন হোল্ডার, জাস্টিন গ্রেভস, অকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন থমাস। সংরক্ষিত খেলোয়াড় : কিচি কার্টি, শেলডন কটরেল।
