ভারতের ওয়ানডে স্কোয়াডে চমক, নেই রোহিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাদা বলে ভারতের নতুন অধিনায়ক এখন রোহিত শর্মা। তবে চোটের কারণে খেলতে পারছেন না অধিনায়কত্ব পাওয়া প্রথম সিরিজেই। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে ভারতের অধিনায়কের দায়িত্বে লোকেশ রাহুল।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটার রুতুরাজ গায়কোয়াদ ও অলরাউন্ডার ভেঙ্কাটেশ আইয়ার। তারা দুইজনই ইতোমধ্যে ভারতের পক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে দারুণ পারফরম্যান্স করার পর থেকেই নির্বাচকদের নজরে ছিলেন তারা।

এছাড়া চার বছর পর ওয়ানডে দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটার বনে যাওয়া এই স্পিনার আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও তাকে নিলো ভারত।

ভারতের ওয়ানডে দল লোকেশ রাহুল (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াদ, সূর্যকুমার যাদব, শ্রেয়াশ আইয়ার, ভেঙ্কাটেশ আইয়ার, রিশাভ পান্ট, ঈশান কিষাণ, যুযবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও শারদুল ঠাকুর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »