দুই সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি দুই দল। চা বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৪৭ রান। শতকের পথে আছেন ডেভন কনওয়ে। অর্ধশতক হাঁকিয়ে বিদায় নিয়েছেন উইল ইয়ং।

শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। ম্যাচের চতুর্থ ওভারে শরিফুলের বলে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হন কিউই অধিনায়ক টম ল্যাথাম। তিনি বিদায় নেন ১৪ বলে ১ রান করে। ১ রানে উইকেট হারায় নিউজিল্যান্ড।দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের ভীত গড়েছেন কনওয়ে ও ইয়ং। তাদের এই জুটি ভাঙে চা বিরতির ঠিক আছে, রান আউটের মাধ্যমে।

চা বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৪ ওভারে ২ উইকেটে ১৪৭ রান। ক্রিজে আছেন কনওয়ে ও রস টেলর। শতকের দ্বারপ্রান্ত দাঁড়ানো কনওয়ের সংগ্রহ ৮৮ রান। তিনি খেলেছেন ১৫৮টি বল। হাঁকিয়েছেন ১৩টি চার ও ১টি ছক্কা। অপরপ্রান্তে টেলর আছেন ১৯ বলে ৪ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর (চা বিরতি পর্যন্ত)

নিউজিল্যান্ড ১৪৭/২ (৫৪ ওভার)
কনওয়ে ৮৮*, ইয়ং ৫২, টেলর ৪*, ল্যাথাম ১;
শরিফুল ১৪-৫-৩৫-১।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »