নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি অ্যাশেজের প্রথম ৩ ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে এখনও ২ ম্যাচ বাকি থাকলেও তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ চলমান সিরিজে ভালোভাবেই আঘাত হেনেছে মরণব্যাধি করোনাভাইরাস।
প্রথমে ইংল্যান্ড শিবিরে করোনার খবর পাওয়া গেলেও তৃতীয় টেস্টটি মাঠে গড়িয়েছিল। এবার করোনা হানা দিয়েছে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমেও। পজিটিভ হয়েছেন দলটির বাঁহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড।
যেকারণে বিলম্বিত হয়েছে অস্ট্রেলিয়া দলের মেলবোর্ন থেকে সিডনির ফ্লাইট।
আজ শুক্রবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, রুটিন টেস্টে হেডের করোনা পজিটিভ হওয়ার খবর। তার মধ্যে কোনো উপসর্গ নেই। মেলবোর্নে সাতদিনের আইসোলেশনে থাকবেন এই ক্রিকেটার। এদিকে দলে আরও করোনার শঙ্কায় মিচেল মার্শ, নিক ম্যাডিসন এবং জশ ইংলিশকে স্কোয়াডে যোগ করেছে অস্ট্রেলিয়া।
