করোনায় আক্রান্ত ডেভিড বুন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আবারও অ্যাশেজ সিরিজে হানা করোনা ভাইরাসের। এবার ম্যাচ রেফারি ডেভিড বুন করোনা আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

যে কারণে মেলবোর্নে দশ দিনের কোয়ারেন্টিনে থাকবেন বুন। সঙ্গত কারণেই ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন না তিনি। তবে ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া হোবার্ট টেস্টে পুনরায় দায়িত্বে ফিরবেন তিনি। সিডনি টেস্টে বুনের জায়গায় দায়িত্ব পালন করবেন স্টিভ বার্নাড।

এক বিবৃতিতে সিএ বলেছে,”অ্যাশেজ সিরিজে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন পিসিআর টেস্টে করোনা পজিটিভ হয়েছেন। আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের আরেক সদস্য স্টিভ বার্নাড তার পরিবর্তে সিডনিতে অনুষ্ঠেয় চতুর্থ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন।’

‘হোবার্টে অনুষ্ঠেয় শেষ টেস্ট ম্যাচে ডেভিড বুন ফিরে আসবেন। তিনি সুস্থ আছেন, ইতোপূর্বে বুস্টার ডোজসহ তিনি ভ্যাকসিন নিয়েছেন। বুন মেলবোর্নেই থাকছেন, তিনি দশ দিনের কোয়ারেন্টিনে থাকবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »