ব্যাটিং বিপর্যয়ে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের কাছে হেরেই বিদায় নিতে হল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে। শারজায় হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশকে বড় রানের ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত।

টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশ পেয়েছিল ভালো শুরু। পরবর্তীতে শাইক রশিদের ১০৮ বলে ৯১ ও ভিকি অস্তালের ১৮ বলে ২৮ রানের অপরাজিত দুই ইনিংসে লড়াই করার মত সংগ্রহ পায় ভারত। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৩৪ রান।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাকিবুল শিকার করেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ভালো শুরুই পেয়েছিল। ৫ ওভারে ৩০ রান জড়ো করেছিলেন দুই ওপেনার। তবে উদ্বোধনী জুটি ভাঙতেই মিছিলের মত উইকেট পতন শুরু হয়। শেষপর্যন্ত ৩৮.২ ওভারে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এতে ভারত পায় ১০৩ রানের বড় জয়, যা নিশ্চিত করে দলটির ফাইনাল। শুক্রবার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ভারত অনূর্ধ্ব-১৯ দল : ২৪৩/৮ (৫০ ওভার)
রশিদ ৯১*, ভিকি ২৮*, ঢুল ২৬
রাকিবুল ৪১/৩, নাইমুর ৩৬/১, মেহরব ৩৬/১, আরিফুল ৩৭/১, সাকিব ৫১/১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৪০/১০ (৩৮.২ ওভার)
আরিফুল ৪২, মাহফিজুল ২৬
রবি ২২/২, ভিকি ২৫/২

ফল : ভারত ১০৩ রানে জয়ী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »