গ্যালারি ভর্তি দর্শক থাকবে পিএসএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৭ জানুয়ারি। পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে গ্যালারি ভর্তি দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন।

শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিলেও বেশ কিছু বিধি-নিষেধ বেধে দিয়েছে এনসিওসি। মাঠে বসে খেলা দেখতে হলে অবশ্যই কোভিড-১৯ ভ্যাকসিনেটেড হতে হবে।

মাঠে মাস্ক ব্যবহারের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে সবাইকে। যদিও করোনা পরিস্থিতির অবস্থার অবনতি হলে এই সিদ্ধান্ত বদলের সুযোগ রয়েছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »