র‍্যাঙ্কিংয়ে পাঁচে ফিরলেন অ্যান্ডারসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দল পেয়েছে ইনিংস ব‍্যবধানে হারের তেতো স্বাদ। তবে অ্যাশেজের মেলবোর্ন টেস্টে দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন জেমস অ্যান্ডারসন। আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে ফিরেছেন ইংল্যান্ডের ৩৯ বছর বয়সী পেসার।

একমাত্র ইনিংসে হাত ঘুরিয়ে ৩৩ রানে ৪ উইকেট নেন অ্যান্ডারসন। র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে পাঁচে আছেন টেস্ট ইতিহাসের সফলতম এই পেসার।
অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ৯০২ পয়েন্ট নিয়ে। ৯০০ পয়েন্ট নেই আর কোনো বোলারের। ম্যাচে এই পেসারের প্রাপ্তি ৫ উইকেট।

অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে কেবল ১ রান করেও ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। ১৬ রান করার পর এক ধাপ পিছিয়ে স্টিভেন স্মিথ নেমে গেছেন চারে, ২০১৫ সালের ডিসেম্বরের পর যা তার সর্বনিম্ন অবস্থান।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বেন স্টোকসকে পেছনে ফেলে পাঁচে উঠেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ইংলিশ অলরাউন্ডার নেমে গেছেন ছয়ে। ম্যাচে ৫ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে অপরাজিত ২৪ রান করেন স্টার্ক। দুই ইনিংসে ২৫ ও ১১ রান করা স্টোকস উইকেট পান স্রেফ একটি।

এখানে শীর্ষে আছেন যথারীতি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »