আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টেলর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেলর। তবে চলতি মৌসুমে এখনো আটটি ম্যাচ খেলার পরেই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন টেলর।

২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টেলরের। বাংলাদেশের বিপক্ষে জানুয়ারিতে দুইটি টেস্ট ম্যাচই হবে টেলরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। তারপর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন টেলর।

অবসরের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়ে টেলর লিখেছেন,“আমি আজ আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুইটি ম্যাচ টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছয়টি ওয়ানডে ম্যাচই আমার শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে। এই ১৭ বছরের সমর্থনের জন্য ধন্যবাদ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা খুবই সম্মানের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »