নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাঠে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ হার কষ্ট দিচ্ছে ইংলিশ কিংবদন্তিদের। এবার রুটের নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ বয়কট।
অ্যাশেজ শুরুর আগ থেকে বিভিন্ন সময়ে গণমাধ্যমে রুটের বক্তব্যগুলো সমালোচিত ছিল। কখনো নিজ দলের বোলারদের সমালোচনা কিংবা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শক্তিমত্তাকে হেয় করা- সবই ছিল বিভিন্ন সময়ে করা তার ভিন্ন ভিন্ন বক্তব্যে। এসবের কড়া সমালোচনা করেছেন বয়কট।
দ্যা টেলিগ্রাফে তিনি লিখেছেন,”অস্ট্রেলিয়া ৩-০ তে এগিয়ে আছে। অ্যাশেজ হার নিশ্চিত হয়ে গেছে। রুট, দয়া করে বলো না যে অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো দল নয়। কাক্কু ল্যান্ডে (বিনোদনমূলক স্থান) বসবাস করতে আমার আপত্তি নেই, তবে আমাদের সঙ্গে মজা করার চেষ্টা করো না। সে যা বলেছে সেটা যদি সত্যিই বিশ্বাস করে, তাহলে ইংল্যান্ড দলে তার অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত। পুরো বিষয়টি আমাদের খারাপ লাগছে, জো (রুট) সেটা দেখতে চাইছে না। ইংল্যান্ড ব্যাটিং করতে পারে না। তাদের বোলিং গড়পড়তা মানের।”
