নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সেঞ্চুরিয়নে নজির গড়েছেন মহম্মদ শামি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি টেস্টে ২০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। তাঁর এই রেকর্ডের পরে উচ্ছ্বসিত ভারতের রবি শাস্ত্রী। তাঁর বোলিং দেখে মুগ্ধ বিরাট কোহলীদের প্রাক্তন কোচ।
টুইট করে শামিকে শুভেচ্ছা জানান শাস্ত্রী। শামির দু’টি ছবি দিয়ে শাস্ত্রী লেখেন, ‘শাবাশ বাংলার সুলতান। দেখে খুব আনন্দ পেলাম। দু’দিন পরেই বিরিয়ানি খাওয়া হবে। অনেক পরিশ্রমের ফসল। ভগবান তোমাকে আশীর্বাদ করুন।’
