রিয়াদকেই ঢাকার অধিনায়ক হিসেবে চান তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিপিএলের অষ্টম আসরকে সামনে রেখে ঢাকা দলে ভিড়িয়েছে দেশের তিন সুপারস্টার মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালকে। তাই প্রশ্ন উঠছে ঢাকা দল অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দিবে কার হাতে।

সরাসরি চুক্তিতে দলে নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক। বিপিএলও যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে, তামিম তাই রিয়াদকেই চান অধিনায়ক হিসেবে।

তিনি বলেন,’‘এখানে কোনো প্রশ্নই আসার কথা না। আমাদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রিয়াদ ভাই। অবশ্যই তিনিই দলকে নেতৃত্ব দেবেন। আমাদের উনাকে যতটুকু সম্ভব সাপোর্ট করা উচিৎ।’’

দলের অধিনায়ক হিসেবে কাজে বেছে নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক জানান,”ঢাকা দলের কোচ মিজানুর রহমান বাবুল। উনি ওখান থেকে যুক্ত ছিলেন। অধিনায়ক এখনও ঠিক হয়নি, যেহেতু এটা বোর্ডের দল। মাননীয় বোর্ড সভাপতির সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে তো রিয়াদ, তামিম, মাশরাফিরা যোগ দিয়েছে। দেখতে হবে তাদের সাথে কথা বলে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »