নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি- দুই অধিনায়কের নেতৃত্বেই খেলেছেন সদ্য অবসর নেওয়া ভারতের তারকা অফস্পিনার হরভজন সিং।
দুই অধিনায়কের মধ্যে পার্থক্য কোথায়। অকপটে জানিয়েছেন, আগ্রাসী দৃষ্টিভঙ্গির জন্যই কোহলি টেস্টে এত বেশি সফল। হরভজন মনে করেন, ধোনির মতো নরম চরিত্রের মানুষ হলে কখনওই এত রান করতে পারতেন না কোহলি।
তাঁর কথায়, ‘‘মনে আছে একবার বিরাট একটা টেস্টে প্রচুর রান করে। তবু ভারত ওই সিরিজ জিততে পারেনি। ৪০০ রান তাড়া করতে নামে আমাদের দল। সেখানে বিরাটই বড় একটা সেঞ্চুরি করে।
তিনি আরো বলেন,পরবর্তীকালে কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। ‘‘আমাদের দরকার বিরাটের মতো ক্রিকেটারকে। সেটা হলেই আগামী দিনে ভারতীয় দল সামনের দিকে আরও এগিয়ে যাবে। একটা সময় ছিল যখন ভারত এবং অস্ট্রেলিয়া খেলত টেস্ট ড্র রাখতে।
কোনওভাবে হারতে না হয়, সেটাই একমাত্র লক্ষ্য থাকত। কিন্তু বিরাট অধিনায়ক থাকার সময়ে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছে কীভাবে টেস্ট জেতা যায় তার পরিকল্পনা নিয়েই।
