নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক নিউজিল্যান্ড একাদশ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচে বোলিংয়ের পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে বাংলাদেশ দল।
ইনিংস আরও বড় করতে না পারার আক্ষেপ লিটনের
ভালো খেলেও মাত্র ৯ রানের জন্য অর্ধশতকের দেখা পাননি লিটন।
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন নিউজিল্যান্ড একাদশের ইনিংস থামে ১৪৬ রানে, ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করলে।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই বাংলাদেশ হারায় সাদমান ইসলামকে। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন জয়। দ্বিতীয় উইকেটে দুজনের ৫০ রানের পার্টনারশিপ ভাঙে ৫৩ বলে ২৭ রান করে শান্ত বিদায় নিলে। দলীয় ৮২ রানে মুমিনুল হককেও হারায় সফরকারী দল। বিদায়ের আগে ২৭ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। তবে জয় পূর্ণ করেন অর্ধশতক।
৯১ বলে ৬৬ রান করে থামতে হয় মুশফিককে। তার খানিক পর অর্ধশতকের আশা জাগানো লিটনও আউট হয়ে যান, ৬৮ বলে ৪১ রান করে।
এরপর ইয়াসির আলী চৌধুরী রাব্বি ২১, তাসকিন আহমেদ ১০ ও মেহেদী হাসান মিরাজ অপরাজিত ২০ রান করেন। ৭৬.৪ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান জড়ো করে বাংলাদেশ, ম্যাচ অফিসিয়ালরা ড্র ঘোষণা করেন।
