আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন রুট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শেষ হতে চলেছে আরও একটি বছর। ২০২১ সালে অনেক রেকর্ডেরই সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। এর মধ্যে পুরো বছরজুড়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন অনেকেই। তাইতো বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি।

তারই ধারাবাহিকতায় বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটি।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য চার জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন। ভোটের মাধ্যমে এই চার জনের মধ্যে যে কোনো একজন সেরা নির্বাচিত হবেন।

এ বছর মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করবে আইসিসি। সেগুলো হলো- স্যার গ্যারি সোবার্স পুরুষ বর্ষসেরা ক্রিকেটার, র‌্যাচেল হেহো নারী বর্ষসেরা ক্রিকেটার, পুরুষ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, পুরুষ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, পুরুষ বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, নারী বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, নারী বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, সেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার, সেরা নারী উদীয়মান ক্রিকেটার, সহযোগী দলের পুরুষ বর্ষসেরা ক্রিকেটার, সহযোগী দলের নারী বর্ষসেরা ক্রিকেটার, স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড এবং আইসিসি বর্ষসেরা আম্পায়ার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »