নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে ড্রাফট। সোমবার দুপুর ১২ টায় শুরু হতে যাচ্ছে ড্রাফট। ড্রাফটে রাখা হয়েছে ২১০ জন দেশি ও ৪০৬ জন বিদেশি ক্রিকেটারকে।
ড্রাফটের দেশি ক্রিকেটারদের ‘এ’ গ্রেডে রাখা হয়েছে ৬ জনকে। এই তালিকায় তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো বড় নামও আছে। এছাড়া দেশি ক্রিকেটারদের ‘বি’ গ্রেডে ১৫ জন, ‘সি’ গ্রেডে ৩৩ জন, ‘ডি’ গ্রেডে ৪৫ জন, ‘ই’ গ্রেডে ৩৫ জন ও ‘এফ’ গ্রেডে ৭৬ জন ক্রিকেটার আছেন।
আসন্ন আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারি। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৪ টি। পুরো টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে।
