নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সাক্ষর করা একটি ব্যাট ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে নিলামে। এ ছাড়া ২০১৬ আইপিএলের আসরে ডেভিড ওয়ার্নারের স্বাক্ষর করা একটি জার্সি বিক্রি হয়েছে ৩০ হাজার ডলারে।
এছাড়া নিলামে উঠেছিল ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারের বিদায়ী ম্যাচের কিছু সরঞ্জামও। এর মধ্যে রয়েছে ম্যাচ জার্সি, বিশেষ স্মারক ও অটোগ্রাফযুক্ত ম্যাচের টিকিট। এগুলো মুম্বাই থেকে ৪০ হাজার ডলারের বিনিময়ে কিনেছিলেন শচিনের ভক্ত অমল খান।
এদিন ক্রিকেটারদের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে মোট ৩ লাখ ৩৫ হাজার ৯৫০ ডলার আয় করেছে এনএফটি। এই প্রক্রিয়ার তাদের সহযোগী ছিল ক্রিকফ্লিক্স ও রেভস্পোর্টজ। বিশ্ব ক্রিকেটের ২৩টি বিরল আর্টিফ্যাক্টসের ডিজিট্যাল রাইটস বিক্রি হয়েছে ১৪ হাজার ৫০০ মার্কিন ডলারে।
