অলিম্পিকে ক্রিকেট রাখতে ৩ মিলিয়ন খরচ করবে আইসিসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর অলিম্পিক গেমস। সর্ববৃহৎ এ আসরে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার বিড করার পরিকল্পনা করছে আইসিসি।

সম্প্রতি আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। ২০২৩ সালে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে অলিম্পিকে ক্রিকেট যুক্ত করতে ৩ মিলিয়ন মার্কিন ডলার বিড করা হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »