নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নেই রোহিত শর্মা। তাই আসন্ন এই সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব পড়েছে লোকেশ রাহুলের উপর। তবে নেতৃত্বকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না তিনি। বরং দায়িত্ব উপভোগ করেন এই ওপেনার।
আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রাহুল।
রাহুল বলেন,”আমি মনে করি না যে খুব বেশি কিছু পরিবর্তন হয়েছে। আমি সবসময় দায়িত্ব উপভোগ করেছি। এমনকি একজন ওপেনার হিসেবেও সবসময় আপনার ওপর দায়িত্ব থাকে যে, আপনি আপনার দলকে ভালো শুরু এনে দেবেন।”
সর্বশেষ ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে ছিলেন রাহুল। লর্ডস টেস্টে তার দুর্দান্ত সেঞ্চুরি নিশ্চই মনে রাখার মতো। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও নিজের সেই ধারাবাহিকতা অব্যহত রাখতে চান এই ওপেনার।
রাহুল বলেন,”আমি এত কিছু ভাবছি না। আমি ইংল্যান্ডে পারফর্ম করেছি, এখন এখানে পারফর্ম করতে হবে। আমি যদি দলে না থাকতাম তাহলে কি হতো? আমি বলেছি, আমার প্রস্তুতু খুবই ভালো। ইংল্যান্ডের মতো এখানেও আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।”
এই ওপেনার আরও বলেন,”এই পরিস্থিতিতে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ। আমি নতুন বলের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করব এবং দলের জন্য বড় রান করতে চাই। আশা করছি, ইংল্যান্ডের সেই ফর্মটা এখানেও থাকবে।”
