নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একাধিক পরিবর্তন নিয়ে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অধিনায়ক প্যাট কামিন্স ফিরেছেন অজি একাদশে ফলে একাদশে এসেছে দুই পরিবর্তন। এছাড়া হারের বৃত্তে বন্দী থাকা ইংল্যান্ড চারটি পরিবর্তন এনেছে।
ইংল্যান্ডের একাদশে এসেছে চার পরিবর্তন। চলমান অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে একাদশেই বড় পরিবর্তন এনেছে জো রুটের দল। বাদ পড়েছেন ররি বার্নস, ওলি পোপ, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। তাদের বদলে একাদশে জায়গা পেয়েছেন জনি বেয়ারস্টো, জ্যাক ক্রোলি, জ্যাক লিচ ও মার্ক উড।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মারকাস হ্যারিস, মারনার লাবুশেন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), ট্রেভিস হেড, ক্যামেরন গ্রীন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
ইংল্যান্ড একাদশ : হাসিব হামিদ, জ্যাক ক্রোলি, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, মার্ক উড, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচ।
