নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন জেমি সিডন্স। এই বিষয়টি গণমাধ্যমকে শুক্রবার নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাবেক এই অজি ক্রিকেটারের সঙ্গে চুক্তিও হয়ে গেছে। সেই হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারির শুরু থেকেই বিসিবির সঙ্গে কাজ করবেন তিনি।
এ প্রসঙ্গে পাপন বলেন,”জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে তা এখনও নির্ধারণ করা হয়নি এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারীতেই হয়তোবা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবে।”
