নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বকনিষ্ঠ পাকিস্তানি হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান সেরা অলরাউন্ডার শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরায়রা।
কায়েদ-ই-আজম ট্রফিতে প্রথম শ্রেণির ম্যাচে বেলুচিস্তানের বিপক্ষে নর্দানের হয়ে ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত ৩১১ রান করেন।
এদিকে নিজের ভাইপোর এমন ইতিহাস গড়া ইনিংস দেখে যারপরনাই খুশি পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।
ভাতিজাকে শুধু শুভকামনাই জানালেন না, কি করে এই ব্যাটিং ফর্ম ধরে রাখা যায় সে পরামর্শও দিয়েছেন।
টুইটারে শোয়েব লিখেছেন, ‘পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করায় তোমাকে (হুরাইরা) নিয়ে আমি অনেক গর্বিত।তোমাকে আরও অনেকদূর যেতে হবে। কঠোর পরিশ্রম করতে থাকো এবং একইভাবে এগিয়ে যাও। অনেক শুভকামনা।’
পাকিস্তানের ২০তম প্লেয়ার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন হুরায়রা। তার আগে কিংবদন্তি হানিফ মোহাম্মদ, ইনজামাম-উল-হক, ইউনিস খান ও সাবেক অধিনায়ক আজহার আলী এই কীর্তি গড়েন।
হুরায়রা ৩৪১ বলে ৩১১ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসটি ৪০টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় সাজানো।
নিজের অভিষেক মৌসুমেই রানের বন্যা বইয়ে দিচ্ছেন হুরাইরা। নর্দার্ন পাকিস্তানের হয়ে কায়েদ-এ-আজম ট্রফির এবারের আসরে ১৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৮.৫৩ গড়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৮৭৮ রান করেছেন তিনি।
