নিউজিল্যান্ডে রান পাওয়ার উপায় জানালেন মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সব শঙ্কা কাটিয়ে অবশেষে কোয়ারেন্টাইন মুক্ত হয়ে নিউজিল্যান্ডে খোলা আকাশের নিচে অনুশীলনে নামলো সফররত বাংলাদেশ। প্রথমবারের মতো ব্যাট-বলে অনুশীল করলো টাইগাররা।

দীর্ঘ ১১ দিন পর মাঠে নামার সুযোগ পেলেন। প্রথমে গা গরম করতে ফুটবল খেলেন ক্রিকেটাররা। পরে ব্যাটিং ও বোলিং অনুশীলনে গভীর মনোযোগ দেন মুমিনুল বাহিনী।

নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা মুশফিকুর রহিম তুলে ধরলেন তার অভিজ্ঞতার ঝুলি। এমনিতে পেস ও বাউন্সি উইকেটে উপমহাদেশের ব্যাটসম্যানদের তীব্র চ্যালেঞ্জ থাকলেও মুশফিক জানালেন, নিউজিল্যান্ডের উইকেটে আছে প্রচুর রান। তা পেতে হলে দেখাতে হবে নিবেদন, ধরতে হবে ধৈর্য, নিউজিল্যান্ডে সাদা বল ও লাল বলে বেশ বড় তফাৎ আছে। লাল বলে শুরুতে বোলারদের জন্য কিছু না কিছু থাকে। কিন্তু কেউ যদি থিতু হতে পারে তাহলে অনেক রান আছে। কারণ এখানকার উইকেটে ভালো বাউন্স থাকে। বল সুন্দর করে ব্যাটে আসে।’

নিউজিল্যান্ডের মাঠে এখন পর্যন্ত ৪ টেস্ট খেলে ৮ ইনিংসে ৩১.৭১ গড়ে মুশফিক করেছেন ২২২ রান। আছে এক সেঞ্চুরি। ২০১৭ সালে ওয়েলিংটনে করেছিলেন ১৫৯ রান।

ওয়েলিংটনে সেই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ৮ উইকেতে ৫৯৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল। মুশফিকে ছাপিয়ে আরেকজন ছিলেন সফল। ২১৭ রান করা সাকিব আল হাসান এই সিরিজে নেই।

প্রথম ইনিংসে এত বড় রান করেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থতায় ম্যাচ হেরেছিল বাংলাদেশ। নিউজিল্যাডের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে সব সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলেও জয় নেই বাংলাদেশের, এমনকি কোন টেস্ট ড্রও করতে পারেনি। এবার ভিন্ন কিছু করতে হলে ব্যাটসম্যানদেরই নিতে হবে মূল দায়িত্ব। মুশফিকের কথা মেনে নিউজিল্যান্ডের মাঠে রান বের করার পথে মুমিনুল হকরা হাঁটতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

১ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »