ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্বে কলিংউড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী জানুয়ারিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। সেই সিরিজে বিশ্রামে থাকবেন দলটির কোচ ক্রিস সিলভারউড। তার জায়গায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পল কলিংউড।

জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে এমনটাই। ইংল্যান্ড দলের সঙ্গে লম্বা সময় ধরে সহকারি কোচ হিসেবে কাজ করছেন কলিংউড। সংযুক্ত আরব আমিরাতে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে দলটির সঙ্গে ছিলেন কলিংউড।

এবারই প্রথমবার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন না কলিংউড। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভারপ্রাপ্ত কোচের ভূমিকায় দায়িত্ব পালন করেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »