ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না নরকিয়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ শুনতে হলো দক্ষিণ আফ্রিকাকে। পুরোনো চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দলটির পেসার অ্যানরিখ নরকিয়া।

টুইটারে এক বিবৃতির মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। জানা গেছে কোমরের নিচের অংশের চোটে ভুগছেন এই প্রোটিয়া পেসার। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পথেই রয়েছেন এই প্রোটিয়া তারকা। যদিও টেস্ট খেলার মতো যথেষ্ট ফিট নন তিনি। তবে এখনও নরকিয়ার বদলি হিসেবে কাউকে ঘোষণা করেনি প্রোটিয়ারা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিজ্ঞপ্তিতে বলেছে,”তিন ম্যাচের সিরিজ থেকে অনরিচ নরকিয়া ছিটকে গেছে। ক্রমাগত আঘাত পাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। এখন পর্যন্ত নরকিয়ার বদলি আনা হচ্ছে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »