নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজে ভালো পারফর্ম করেও দল হারের বৃত্তে ঘুরতে থাকায় সমালোচিত হচ্ছেন ইংলিশ অধিনায়ক জো রুট। এমন অবস্থায় ইংলিশ অধিনায়ককে উপদেশ দিলেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ।
ফলে নিজে ভালো ফর্মে থাকলেও অধিনায়ক রুটের চিন্তার অন্ত নেই। রুটের এই দুঃসময়ে হাত বাড়িয়ে দিলেন স্মিথ। প্রায় ৩ বছর ৯ মাস পরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতানোর পরে স্মিথ কথা বলে অধিনায়কত্ব নিয়ে।
স্মিথ বলেন,”জো রুটকে আমি সবচেয়ে ভালো যে উপদেশটি দিতে পারি তা হলো, অধিনায়ক হিসেবে তাকে কেবল নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে। দলের জন্য সম্ভব যা কিছু করতে পারে তা করতে হবে এবং এইভাবেই দলকে সফল করতে হবে, সে নিজে যেমন সফল।”
তিনি আরও বলেন,“মাঝেমাঝে অধিনায়ক হিসেবেই আপনি প্রতিপক্ষের কৌশলের কাছে হেরে যেতে পারেন এবং সেটা অবশ্যই ভালো কিছু নয়। কিছু আপনাকে দেখতে হবে, আপনি নিজে কী পারেন এবং নিজে কতটা ভালোভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন ভালো খেলোয়াড় বা ভালো অধিনায়কের গুণ এটি।”
